সব প্রকল্প চলমান
শ্রামণ ও ভিক্ষু প্রশিক্ষণ ও ধ্যান কেন্দ্র
নবদীক্ষিত শ্রামণ ও ভিক্ষুদের জন্য বিনয়, ত্রিপিটক ও ধ্যান বিষয়ে প্রশিক্ষণ।
ভিক্ষু ও শ্রামণদের যথাযথ ধর্মীয় শীল, নৈতিক জীবনাচরণ ও বৌদ্ধ দর্শনের শিক্ষাদানে প্রশিক্ষণ কেন্দ্রের ভূমিকা অপরিসীম। আমাদের কেন্দ্রে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়:
- বিনয় ও শৃঙ্খলা। বুদ্ধ-প্রবর্তিত বিনয় বিধান এবং কঠিন চীবর দানের ঐতিহ্য কঠোরভাবে মেনে চলার প্রশিক্ষণ, যা ভিক্ষুদের সুশৃঙ্খল জীবন গড়ে তোলে।
- ধর্মীয় ও শাস্ত্রীয় জ্ঞান। ত্রিপিটক ও বৌদ্ধ দর্শনের যথাযথ অধ্যয়ন ও গবেষণার সুযোগ।
- ধ্যান ও আধ্যাত্মিক সাধনা। নিয়মিত ধ্যান ও ভাবনার মাধ্যমে মানসিক প্রশান্তি ও আধ্যাত্মিক উৎকর্ষ অর্জন।
- সমাজসেবা ও ধর্মপ্রচার। সাধারণ মানুষের মাঝে বুদ্ধের বাণী ছড়িয়ে দেওয়া, এবং সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগাতে সক্ষম ধর্মপ্রচারক তৈরি।
- ঐতিহ্য সংরক্ষণ। অষ্টম শতকের শালবন বিহার ও লালমাই-ময়নামতির অন্যান্য প্রাচীন বিহারের মতো জ্ঞানকেন্দ্রের ধারা অব্যাহত রেখে নতুন প্রজন্মকে যোগ্য ভিক্ষু হিসেবে গড়ে তোলা।
আরও প্রকল্প
প্রস্তাবিত
আচার্য পণ্ডিত শীলভদ্র ছাত্রাবাস
আশপাশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ জন দরিদ্র, সংখ্যালঘু ও আদিবাসী শিক্ষার্থীর জন্য পাঁচতলা ছাত্রাবাস।
প্রকল্পটি দেখুন প্রস্তাবিত
সহশিক্ষা ইংরেজি মাধ্যম বিদ্যালয়
একাডেমির আশপাশে কোনো ইংরেজি মাধ্যম বিদ্যালয় নেই। আন্তর্জাতিক পাঠ্যক্রমের একটি বিদ্যালয়ের পরিকল্পনা আমাদের।
প্রকল্পটি দেখুন প্রস্তাবিত
স্বাস্থ্য ক্লিনিক
দরিদ্র ও প্রান্তিক পরিবারের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সসহ।
প্রকল্পটি দেখুন